জনগণের রায় বিএনপির মেনে নেওয়া উচিত : গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের রায় বিএনপির মেনে নেওয়া উচিত। রায় মেনে নেওয়ার মধ্যে দিয়ে জনগণের প্রতি তাদের যে দায় রয়েছে তা অনেকাংশে মুক্ত হবে।

আজ বুধবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি, বিএনপিসহ তাদের ঐক্যজোট এবং স্বতন্ত্র প্রার্থী যারা পাস করেছে তারা মিলে যদি সংসদে তাদের ভূমিকা পালন করে তবে তা সরকার পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে। তাদের এই ভূমিকায় সরকার তথা জনগণ উপকৃত হবে। কাজেই যে রায় জনগণ দিয়েছে সেই রায় মেনে নেওয়া উচিত।’

পূর্ববর্তি সংবাদমোদীর কথায় হতাশ হিন্দুত্ববাদীরা, মামলা নিষ্পত্তি না হলে মন্দির নয় : মোদী
পরবর্তি সংবাদবাংলাদেশের প্রতি ভারতের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে: সুষমা স্বরাজ