ইসলাম টাইমস ডেস্ক : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী। ঢাকার সঙ্গে দিল্লির সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা জানান তিনি। ওই বার্তার জন্য সুষমাকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) এক বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন সুষমা। আগামীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রী যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) এর কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতামূলক সমন্বয়ের উদ্দেশে একযোগে কাজ করবে।
















