এবার সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে ভোট দিতে পেরেছেন : রানা দাশগুপ্ত

ইসলাম টাইমস ডেস্ক : এবারের নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে ভোট দিতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ‘এবারের নির্বাচনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগে সক্ষম হয়েছেন। সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতাকে কোনো রাজনৈতিক দল ব্যবহার করেনি। আমরা এটিকে ইতিবাচক মনে করি। আমরা এ জন্য সরকার, নির্বাচন কমিশনসহ সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

রানা দাশগুপ্ত বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে রাজাকার, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িকতামুক্ত সংসদ গঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, সংসদে সরকারি ও বিরোধী দল ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় সুস্পষ্ট যে অঙ্গীকার তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে, তা যথার্থভাবে পালন করবে। সংসদের ভেতরে ও বাইরে তা তাঁরা প্রত্যক্ষ করতে পারবেন বলে প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য,

পূর্ববর্তি সংবাদসুবর্ণচরের ঘটনা গোটা জাতিকে লজ্জিত করেছে : ড. কামাল
পরবর্তি সংবাদবিএনপি কি নীতি থেকে সরে যাচ্ছে?