ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডায় বাঁশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় হাতিরঝিলের বিপরীতে রাস্তার পাশে রাখা বাঁশে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারিধারা ও তেজগাঁওয়ের ৫টি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
















