আজ বিকালেই মন্ত্রিপরিষদের নাম ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল সোমবার নতুন মন্ত্রিপরিষদের শপথ নেওয়ার কথা। কিন্তু আজ বিকালেই জানা যাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

পূর্ববর্তি সংবাদএরশাদের শপথ গ্রহণ
পরবর্তি সংবাদশপথ নেবেন না গণফোরামের দুই এমপি : মোস্তফা মহসীন মন্টু