শপথ নেবেন না গণফোরামের দুই এমপি : মোস্তফা মহসীন মন্টু

ইসলাম টাইমস ডেস্ক : গতকাল গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেবেন বলে যে গুঞ্জন উঠেছিলো তা নাকচ করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। আজ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেন তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন রব।

তিনি বলেন, গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না।

বৈঠকে উপস্থিত জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর নীলনকশার নির্বাচন আমরা বয়কট করেছি। এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি। তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না।

তাছাড়া বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

পূর্ববর্তি সংবাদআজ বিকালেই মন্ত্রিপরিষদের নাম ঘোষণা
পরবর্তি সংবাদজাপার এমপিদের বাইরের মাঠে খেলার কী দরকার!