হেলমেট ছাড়া বাইকে চড়ে অফিসে পলক, ফেসবুকে সমালোচনা

ইসলাম টাইমস ডেস্ক : মোটরসাইকেলে করে প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের জন্য সচিবালয়ে নিজ দপ্তরে যান পলক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে পলক লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’।

তবে প্রতিমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও তার মাথায় হেলমেট ছিল না। ফেসবুকে দুটি এমন ছবি পোস্ট করায় নিচে অনেকেই এর সমালোচনা করছেন।

একজন লেখেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ না। মহামান্য মন্ত্রী সাহেব, পরের বার দয়া করে হেলমেট পরবেন। দুর্ঘটনা আপনারও হতে পারে।’

ইউসুফ হাসনাত নামের একজন লিখেছেন, মহোদয়, হেলমেটটা পরলে দায়িত্বশীলতার পরিচয় হতো।

উল্লেখ্য, গত ৩০ডিসেম্বর একাদশ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন পলক।

পূর্ববর্তি সংবাদউজানি মাদরাসার শাইখুল হাদিসের জানাযা ও দাফন সম্পন্ন
পরবর্তি সংবাদজাপানে সন্তান জন্ম দিলেই পুরস্কার!