ইসলাম টাইমস ডেস্ক:ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় শামছুজ্জামান রিকু (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার দুলাল মুন্দিয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আহতরা হলেন একই গ্রামের রকি আহমেদ ও পারভেজ হোসেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, কালীগঞ্জ শহর থেকে শামছুজ্জামান রিকুসহ তিনজন মোটরসাইকেলে করে বারবাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুলাল মুন্দিয়া ইটভাটা এলাকায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীরা।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিকু।
















