এবার স্কুলকক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে 

ইসলাম টাইমস ডেস্ক : এবার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। মেয়ের পরিবারের অভিযোগ, বিষয়টা আপসরফার জন্য চাপ দেওয়া হচ্ছে।

স্কুলছাত্রীর মা গণমাধ্যমকে জানান, তাঁর মেয়ে বাড়ির পাশে বিদ্যালয়ে পড়ে। গত বুধবার সকালে সে স্কুলে যায়। দুপুরে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তাঁকে জানায়, একজন শিক্ষক তার সঙ্গে খারাপ কাজ করেছেন। পরে পুরো ঘটনা খুলে বলে। তাতে জানা যায়, ওই দিন বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের তিনজন ছুটিতে ছিলেন। বেলা দেড়টার দিকে স্কুল ছুটি দিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত ওই শিক্ষক। আগেই ছুটি হওয়ায় মেয়েটি মাঠে খেলছিল। পরে তাকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে দরজা আটকে ধর্ষণ করে ওই স্কুল শিক্ষক।

শিশুটির মা অভিযোগ করেন, এ ঘটনায় তিনি প্রধান শিক্ষককে জানালে তিনি মীমাংসা করার কথা বলেন। পরে তিনি এলাকার ইউপি সদস্য নুর নবীকে জানালে গতকাল শনিবার সকালে সালিস করার কথা জানান। কিন্তু সালিস হয়নি। ইতিমধ্যে প্রধান শিক্ষক মীমাংসার জন্য বারবার চাপ দিতে থাকেন। এ অবস্থায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ করতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে ভয়ভীতি দেখান।

আরও পড়ুন : সুবর্ণচরের বিবর্ণ ছবি ও নারীবাদীদের মুখে কুলুপ!

গতকাল দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল বলেন, ‘ঘটনাটি কিছুক্ষণ আগে প্রধান শিক্ষকের কাছে শুনেছি। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও এস এম গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : মেয়েদের শিক্ষার পরিবেশ নিরাপদ করতে হবে : হাটহাজারীর বার্ষিক মাহফিলে আল্লামা আহমদ শফী

পূর্ববর্তি সংবাদগাজায় ইসরায়েলের বিমান হামলা
পরবর্তি সংবাদসুদানে সরকারবিরোধী বিক্ষোভ চলছেই