১৫ মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন লাভ, মুক্তিতে আর বাধা নেই

মইনুল হোসেন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক : সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগে করা সকল মানহানি মামলায় জামিন লাভ করেছেন  ব্যারিস্টার মইনুল হোসেন।

আজ তার বিরুদ্ধে করা ১৫ মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে কোনো বাধা থাকলো না।

হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা।

পূর্ববর্তি সংবাদআদালতে খালেদা জিয়া : সংসদের বাইরে থেকেও বিরোধী দল হওয়া যায়
পরবর্তি সংবাদখাদ্যে ভেজাল প্রমাণিত হলে জেলে পাঠানোর ব্যবস্থা করবো : সাঈদ খোকন