ইসলাম টাইমস ডেস্ক : গত সরকারের সময়ের পাঁচ উপদেষ্টার উপরই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ৫ জনকেই আবারও উপদেষ্টা নিয়োগ দিলেন তিনি।
পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার প্রজ্ঞাপনের গেজেট জারি হলেও তা আজ সোমবার প্রকাশ করা হয়েছে।
নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা, ড. মসিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা, ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
উপদেষ্টা থাকাকালীন এই পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
















