ভোটের দিন হতাহতদের খোঁজ নিতে আজ সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ

ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার সিলেট সফরে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ভোটের দিন সহিংসতার ঘটনায় সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা দিতে সেখানে যাচ্ছেন তারা।

জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা সিলেট যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের সিলেটের মুখপাত্র ও জেলা বিএনপির সভাপতি কাহের চৌধুরী শামীম।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের বালাগঞ্জের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের।

দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন তারা। বিকালে তাদের ঢাকায় ফিরে আসছেন বলে জানানো হয়েছে।

এই সফরের মাধ্যমে ঐক্যফ্রন্ট নেতারা তাদের তিন দফা কর্মসূচি শুরু করছেন। সফরকারী টিমে থাকছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রের শপিং মলে বন্দুকধারীর হামলায় আহত ২
পরবর্তি সংবাদডাকসু নির্বাচনের তোড়জোড়: আগে সহাবস্থান নিশ্চিত করার দাবি সাবেক নেতাদের