ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে বিরোধী দলে থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘রাজনৈতিক কারণে ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। আওয়ামী লীগ চায় সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন তারা। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।’
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসব কথা বলেন তিনি।
তিনি আগামী শনিবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের মহাসমাবেশের ভেন্যু এবং অন্যান্য প্রস্তুতি পরিদর্শনে সেখানে যান।
ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দল আওয়ামী লীগের আদর্শিক জোট। আর জাতীয় পার্টি কৌশলগত জোটের অংশ। তারা শুধু নির্বাচনি শরিক। কাজেই ১৪ দলের শরিকরা সংসদে কী ভূমিকায় থাকবেন সেটা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে।’
এ সময় জোটে কোনও টানাপড়েন নেই বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
















