ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫

ইসলাম টাইমস ডেস্ক: ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণাসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে এই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‌্যাব-২-এর একটি দল পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বার্তায় বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সাইবার অপরাধী। তারা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। গুজব সৃষ্টি করতেন। ভুয়া, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচার চালাতেন।

কবে কখন কোত্থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়েও জানানো হয়নি।

আজ বেলা ১১টার পর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তি সংবাদবেগমগঞ্জে বাস খালে, নিহত ২
পরবর্তি সংবাদনির্বাচন নিয়ে আজ বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী