ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার সাভারে একজন পোশাক শ্রমিকের গণধর্ষণের শিকার হওয়ার পর মামলার প্রধান আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় ‘আমি ধর্ষণ মামলার মূল হোতা’ লেখা একটি কাগজ পাওয়া যায়।
বৃহস্পতিবার রাতে সাভারের খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরে একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহকের নাস রিপন (৩৯)। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ওই নারী শ্রমিককে গত ৫ জানুয়ারি দলবেঁধে ধর্ষণ করা হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেয়ে ধর্ষণের শিকার হওযার পর মৃত্যুর ঘটনায় তার বাবা ওই পোশাক কারখানার কর্মী আবদুর রহিম, লাইন চিফ রিপন ও ক্যান্টিন মালিক শিপনসহ চারজনের নামে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রহিমকে গ্রেফতার করে।
















