আদর্শের ঘাটতি আছে, ঐক্যফ্রন্ট টিকবে না : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। এ জোট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এটি টিকবে না।’

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশে’ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।

নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করতে সতর্ক করবেন তিনি।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মৃত্যু
পরবর্তি সংবাদলাশের গলায় চিরকুট : ‘আমি ধর্ষণ মামলার মূল হোতা’