ইসলাম টাইমস ডেস্ক : ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম রাজু (২১)।
তিনি উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধি হয়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। বাকিরা পালিয়ে আসে।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ বলেন, সংবাদটি পেয়েছি। বিএসএফের সাথে যোগাযোগ করে লাশ আনার চেষ্টা চলছে।
















