উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ সময় তার সঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এরশাদ বিগত কয়েক মাস যাবত অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার জন্য তিনি সংসদ সদস্য হিসেবে বিলম্বে শপথ গ্রহণ করেন এবং এই সময় তাকে হুইল চেয়ারে বসে শপথ নিতে দেখা যায়।

পূর্ববর্তি সংবাদভারতে অর্থপাচার মামলায় জাকির নায়েকের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
পরবর্তি সংবাদবিশ্বের কোথাও নিখুঁত ভোট হয় না : ওবায়দুল কাদের