বৃটেনে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: বৃটেনে এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ মিয়া (৩৮) । ধর্ষণের দায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়।

শুক্রবার (১৮ জানুয়ারি) এ রায় দেয় কার্লিসেল ক্রাউন কোর্ট।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে নর্দান ইংল্যান্ডের কার্লিসেল শহরে একজন মদ্যপ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

আদালতের বিচারক জেমস এডকিন বলেন, মোহাম্মদ মিয়াকে সেক্স অফেন্ডার্স রেজিস্ট্রারে আজীবনের জন্য অর্ন্তভুক্ত করা হবে। একজন নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

গত ৫ নভেম্বর পুলিশ মোহাম্মদ মিয়াকে পলাতক অবস্থায় গ্রেফতার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি একসময় স্থানীয় একটি ইন্ডিয়ান টেইকওয়েতে কাজ করতেন।

একই মামলায় কবির হোসেন (৪১) নামে অপর এক বাংলাদেশি আগেই সাজা পেয়েছিলেন।

 

 

 

পূর্ববর্তি সংবাদচিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. কামাল
পরবর্তি সংবাদভারতে মৃত গরুর সৎকারের জন্য তৈরি হচ্ছে শ্মশান