সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। প্রাথমিকভাবে একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মনে করা হচ্ছে।

রবিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘দামেস্কের দক্ষিণাঞ্চলীয় মহাসড়কে এই বিস্ফোরণ শোনা গেছে। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’

আরেক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্কে এক গোয়েন্দা সংস্থার কাছে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো শহর কেঁপে ওঠে।

অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে এই বিস্ফোরণে কত জন নিহত ও আহত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে যুবলীগ নেতাসহ নিহত ৪
পরবর্তি সংবাদপুলিশ অফিসারের পা ধরে বৃদ্ধার কান্না, সমালোচনার ঝড়