সড়ক দুর্ঘটনা: শিবচরে চালভর্তি ট্রাক উল্টে নিহত ১

ফাইল ফটো

ইসলাম টাইমস ডেস্ক: সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার পৌর এলাকার দাদাভাই তোরণের কাছে চালভর্তি ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মিলন হাওলাদার (৪৫)। তিনি বাঁশ ব্যবসায়ী ছিলেন। মিলন শিবচর পৌরসভার নলগোড়া এলাকার মালাই হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে চালভর্তি একটি ট্রাক উপজেলার চান্দেরচর বাজারে যাচ্ছিল। পৌর এলাকার দাদাভাই তোরণের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে মিলনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকচালক পলাতক।

পূর্ববর্তি সংবাদসাতক্ষীরায় মাদরাসার পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
পরবর্তি সংবাদএক সাথে ইজতেমা করার অর্থ মাওলানা সাদ-এর ব্যাপারে অবস্থান পরিবর্তন করা নয় : মাওলানা যোবায়ের