আজ বিশ্বব্যাপী ‘হিজাব দিবস’ পালিত

ইসলাম টাইমস ডেস্ক : আজ ১ ফেব্রুয়ারি সারা পৃথিবীর মুসলিম নারীরা বিশ্ব হিজাব দিবস পালন করলেন। এবারের প্রতিপাদ্য হলো, বাঁধা ভাঙ্গো, সীমানা ভাঙ্গো।

পশ্চিমা বিশ্বের ইসলামভীতি এবং হিজাব তথা ইসলামের নারীর পর্দার বিধান সম্পর্কে ভুল ধারণা দূর করতে প্রতিবছর ফেব্রুয়ারির ১ তারিখ বিশ্ব হিজাব দিবস পালিত হয়। পশ্চিমা বিশ্বের মুসলিম নারীরাই ৬ বছর আগে বিশ্ব হিজাব দিবস উদযাপনের উদ্যোগ নেন। বিশ্বের ১৪০টিরও বেশি দেশে হিজাব দিবস পালিত হয়।

এই দিনে ইউরোপে মুসলিম নারীরা অমুসলিম নারীদের হিজাব পরতে আমন্ত্রণ জানান। ইউরোপের অনেক নারী মুসলিম বিদ্বেষের বিপক্ষে নিজেদের অবস্থান জানাতে হিজাব দিবসে হিজাব পরিধান করেন।

এ বছরও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে হিজাব দিবস পালিত হয়েছে।

ভারতের মিনহাজুল কুরআন উইমেন লিগের সভাপতি ফারাহ নাজ বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বলেছেন, হিজাব নারীর উন্নয়নের পথে বাধা নয়; বরং তাদের নিরাপত্তা ও সৌন্দর্য-এর প্রতীক।

তিনি আরও বলেন, ইসলাম মানুষকে মানবতার পথে পরিচালিত করে, তাকে মানবিক ও নৈতিক মূল্যবোধ শেখায়। ইসলামই নারীকে নারীত্ব শিখিয়েছে। তার মানবিক অধিকার প্রদান করেছে। ইসলাম নারীকে সাজ-সজ্জায় বাধা দেয় না। কিন্তু বলে তা সর্বসাধারণের জন্য নয়।

সূত্র : দ্য ট্রিবিউন এক্সপ্রেস

পূর্ববর্তি সংবাদসাউথ এশিয়ান মনিটরের পর্যবেক্ষণ: শ্রীলংকায় সহিংসতার দিকে মুসলিমদের ঠেলে দেয়ার আশঙ্কা!
পরবর্তি সংবাদআজ বিকালে রাজনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র