ইসলাম টাইমস ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পরেও কৃষকরা ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। এতে বেকারত্ব দূর হবে না। অশিক্ষা দূর হবে না। দেশের বৃহত্তর অংশ সুবিধা বঞ্চিত থেকেই যাবে।
তিনি কৃষকের কান্না বন্ধ করে তাদের মুখে হাসি ফোটাতে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের ১৫ দফা দাবী বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান জানান।
আজ বিকেলে রাজধানী ঢাকার ডেমরার অর্পিতা কমিউনিটি সেন্টারে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের এক সভায় এসব কথা বলেন তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির।
তিন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। যে কারণে মাঠ পর্যায়ের কৃষি উন্নয়ন কর্মর্তারা দায়িত্ব পালনে অবহেলা করছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নগরে হকার বৃদ্ধি পাচ্ছে। গ্রামের লোকেরা শহরে ভীর জমাচ্ছে। নগরজীবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। কৃষক ফসল উৎপাদন করে লাভবান হলে নগর জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। পথে পথে কোনো হকার থাকবে না।
ইসলামী কৃষক-মজুর আন্দোলন ডেমরা থানা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জাফর উল্লাহ জেহাদীর সভাপতিত্বে ও মোঃ আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আলতাফ হোসেন, মোঃ হারুন অর-রশীদ, মোঃ ইয়াছিন আকন্দ, মোঃ মাসুম আহমেদ, জামান মোস্তফা ঢালী, হাফেজ মোঃ মাজহারুল ইসলাম প্রমূখ।
















