ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে জবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ইসলাম টাইমস ডেস্ক : ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রাসেল ও সভাপতি তরিকুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে দেশিয় অস্ত্র নিয়ে দু’পক্ষই ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রাসেল গ্রুপের কর্মী তুহিনকে মারধর করে সভাপতি তরিকুল ইসলামের কয়েকজন সমর্থক। পরে সম্পাদক গ্রুপের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি গ্রুপের নয়ন ও রিফাতকে মারধর করে। তারই জের ধরে রোববার সকাল থেকেই ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

ডিএমপির কোতয়ালী জোনের এসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

পূর্ববর্তি সংবাদখাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান জোরদার করার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদনদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করলো হাইকোর্ট