পটিয়ায় বাস ও হাইস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩ আহত ১১

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাস ও হাইস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন।

রোববার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাইয়ার দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার গণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি।

পূর্ববর্তি সংবাদমিসরে দুহাজার বছরের বেশি আগের ৫০টি মমির সন্ধান
পরবর্তি সংবাদখাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান জোরদার করার নির্দেশ প্রধানমন্ত্রীর