ইসলাম টাইমস ডেস্ক : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। আজকে দেশে গুম, হত্যা, নির্যাতন, ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের যে সয়লাব চলছে যা থেকে জাতিকে মুক্ত করতে ইসলামি আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। তাই গোটা মানব জাতির কল্যাণের জন্যে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মজলিসে শূরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি আর জালিয়াতির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কোনভাবেই জনগণের সরকার হতে পারে না। গণভবনে চা-নাস্তা খাইয়ে এ নির্বাচনের বৈধতা অর্জন করা যাবে না। আর বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে কোনভাবেই সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই রাজনৈতিক সংকট দূর করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় বিজয়নরস্থ মজলিস মিলনায়তনে শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০১৯-২০ সেশনের জন্যে শূরা সদস্যদের গোপন ভোটে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হন যথাক্রমে শেখ গোলাম আসগর ও মাওলানা আজীজুল হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
উপস্থিত ছিলেন যুগ্মমহাসিচব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মো: আবদুল জলিল, মোঃ ফয়জুল ইসলাম, মুফতি ওযায়ের আমীন প্রমুখ। অধিবেশনে ২০১৯-২০ সেশনের জন্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর জন্যে ৪৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।
নির্বাচিত কমিটি আরও রয়েছেন, মাওলানা আবদুল মান্নান, ডাঃ মোঃ রিফাত হোসেন মালিক, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল হক, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, তাওহিদুল ইসলাম তুহিন, মোঃ আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
















