আজও শুরু হয়নি ইজতেমা মাঠের কাজ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজও শুরু করা যায়নি ইজতেমার মাঠের কাজ। তাই যথা সময়ে মাঠের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে তাবলিগি সাথীদের মধ্যে। তাদের দাবি, ইজতেমার মাঠের কাজ দীর্ঘ দুই থেকে তিন মাস আগে শুরু হয়। সেখানে মাত্র মাত্র ১০ দিনে মাঠের প্রস্তুতি কীভাবে শেষ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তারা মনে করছেন, সবাই আন্তরিক হলে এবং অনেক বেশি মানুষ কাজে নিযুক্ত হলে হয়তো ইজতেমা আগে মাঠের কাজ শেষ হতে পারে। কিন্তু এখনও যদি তা শুরু করা না যায় তবে কোনোভাবেই শেষ করা হবে বলে তাদের ধারণা না।

ইজতেমার মাঠের কাজ সম্পর্কে জানতে চাইলে টঙ্গী দারুল উলুম মাদরাসা মোহতামিম মাওলানা মাসউদুল করীম বলেন, ‘আজ সকালে মাঠের কাজের প্রত্যেক বিভাগের লোকদের ডাকা হয়েছিলো। তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং কীভাবে কাজ করলে ইজতেমার আগে মাঠের প্রস্ততি সম্পন্ন হবে সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। তবে দায়িত্ব যেহেতু স্থানীয় এমপি ও মেয়রকে দেওয়া হয়েছে তাই তা শুরু করা যায়নি।’

তিনি আরও জানান, সাথীদের প্রস্তুতির কথা দায়িত্বশীলদের জানানো হয়েছে এবং আগামীকাল যেন কাজ শুরু করা যায় সেভাবেই যোগাযোগ করা হচ্ছে।

তবে ঠিক কবে ও কখন কাজ শুরু করা যাবে এই বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি টঙ্গীর এই আলেম।

পূর্ববর্তি সংবাদযৌন হয়রানির অভিযোগে একুশে টিভির সাংবাদিক গ্রেফতার
পরবর্তি সংবাদগাইবান্ধার বাজারে প্লাস্টিকের চাল বিক্রি!