কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশি আটক

ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালয়েশিয়ার মেরিন পুলিশ ফোর্স (পিপিএম) ঐ তিন বাংলাদেশিকে আটক করে (পিপিএম)।

দেশটির পোর্টক্ল্যাং পাবলিক জেটিতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মেরিন পুলিশের অভিযানে আটক হয় ওই তিন বাংলাদেশি।

আটককৃতদের বয়স আনুমানিক ৩৬ থেকে ৪৫ বছর।

পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট খায়রুদ্দীন জামাল গণমাধ্যমকে জানান, আটককৃতরা তাদের সহকর্মীর সঙ্গে দেখা করতে জেটিতে এসেছিলেন বলে মনে করছেন। কোনো বৈধ ভ্রমণ নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার পর তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত তিনজনকে পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯/৬৩ এর ধারা ৬ (১) (গ) এর অধীনে গ্রেফতার দেখানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর বিমান ভেঙে পড়ে নিহত ৫
পরবর্তি সংবাদঅমুসলিমদের সালামের জওয়াবে বিধান কী?