ক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর বিমান ভেঙে পড়ে নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ভবনের ওপর বিমান ভেঙে পড়ে এক পাইলটসহ আরও চারজন নিহত হয়েছেন।

রোববারের এ দুর্ঘটনার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ৭০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়োরবা লিনডাতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়।

সংবাদমাধ্যমে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুইতলা ভবনের দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় দগ্ধ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি শহর থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে কর্ণফুলীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 
পরবর্তি সংবাদকাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশি আটক