গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পিকআপ চালক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবণবোঝাই ট্রাকের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, চট্রগ্রাম থেকে আসা রংপুরগামী লবণবোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করেই সামনে থাকা টমেটোবোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন।

নিহতের মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়েছে বলে জানান এসআই।

পূর্ববর্তি সংবাদজাপান : নিঃসঙ্গ জীবনের চেয়ে কারাগার যেখানে আনন্দময়
পরবর্তি সংবাদমুম্বাইয়ে গেমস খেলতে মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা