ইসলাম টাইমস ডেস্ক: রবিবার ভারতের মুম্বাইয়ের নেহেরু নগর এলাকায় একটি বিশেষ ধরনের গেইমস খেলতে নতুন মোবাইল না পাওয়ায় আত্মহত্যা করেছে এক কিশোর।
জানা যায়, গেমটি খেলার জন্য পরিবারের কাছে নতুন একটি দামি স্মার্ট মোবাইল কিনে চায় ওই কিশোর। পরিবার থেকে কিনে না দেওয়ায় কথা কাটাকাটির জেরে ওই কিশোর আত্মহত্যা করে।
এ ব্যাপারে পুলিশের বরাত দিয়ে বলা হয়, নতুন মোবাইল কিনতে বাড়ি থেকে ওই কিশোর ৩৭ হাজার রুপি দাবি করে। কিন্তু পরিবার ২০ হাজার রুপির বেশি দিতে পারবে না জেনে কিশোরটি রান্না ঘরের সিলিংয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, সেই বিশেষ ধরণের গেমটি খেলতে ১০০ জন মানুষের প্রয়োজন হয়। ১০০ জনের মধ্যে সবাই গেমস খেলতে খেলতে বাস্তবের মানুষ থাকে না, তারা গেমসটির ভেতরে এমনভাবে মিশে যায় যে তারা নিজেদের যোদ্ধা ভাবতে থাকে। ১০০ জন যোদ্ধার মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই জয়ী হয়।
উল্লেখ্য, সম্প্রতি মুম্বাই ১১ বছরের এক শিক্ষার্থীর মা সন্ত্রাস, হিংস্রতা রোধে গেমটি বন্ধ করতে মুম্বাই হাইকোর্টে আবেদনও করেন।
















