পঙ্গু হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এক হাজার শয্যায় উন্নীত করা হয়েছে। গত ৩০ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)এক হাজার শয্যায় উন্নীত করাসহ বর্ধিত ৫০০ শয্যার সেবা কার্যক্রম চালুর লক্ষ্যে সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

সূত্র জানায়, ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল’ কিশোরগঞ্জ চালু সংক্রান্ত সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল চালু সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

এছাড়া বৈঠকে নীলফামারি আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণসহ সেবা চালু সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

পূর্ববর্তি সংবাদউপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
পরবর্তি সংবাদজবিতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, প্রেমঘটিত বিরোধ প্রধান কারণ