সমাবেশের পরিবর্তে দেশব্যাপী প্রতি প্রতিবাদ কর্মসূচি বিএনপির

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার পূর্ব ঘোষিথ সোহরাওয়ার্দি উদ্যানের কর্মসূচি স্থাগিত করেছে। এর পরিবর্তে ৮ ফেব্রুয়ারি ঢাকায় এবং ৯ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশ ঘোষণা করা হয়েছিলো।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  পরিবর্তিত কর্মসূচির ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুধু ঢাকায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগরী বাদে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

পূর্ববর্তি সংবাদআলোচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা সব সময় খোলা : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদ১২ বছরের সাধনায় ‘খাসি’ ভাষায় কুরআনের অনুবাদ প্রকাশ