ব্রিটেনে ইসলামিক স্কুলে ভাংচুর : হামলাকারীর শাস্তি নয়, ভুল ভাঙতে চান পরিচালক

ইসলাম টাইমস ডেস্ক : যুক্তরাজ্যের নিউক্যাসেল এলাকায় অবস্থিত ইসলামিক স্কুল ‘আল বাহার একাডেমি’-তে ইসলাম বিদ্বেষীদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ইসলাম বিদ্বেষীরা কুরআন শরিফ মেঝেতে নিক্ষেপ করেছে (নাউযুবিল্লাহ) এবং দেয়ালে হিটলারের নাৎসি বাহিনীর প্রতীক ‘স্বস্তিকা’ এঁকে দিয়ে গেছে।

তবে স্কুল কর্তৃপক্ষ বলছেন তারা হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন। কারণ, তারা মনে করছেন, হামলাকারীরা ইসলাম সম্পর্কে ভুল ধারণার শিকার হয়ে এই কাজ করেছে।

স্কুলের পরিচালক মুফতি মুহাম্মদ আবদুল মুহিত নিজেই হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন। তিনি হামলাকারীদের শাস্তিও দাবি করবেন না বলে জানান। তবে তিনি তাদের সাথে কথা বলতে চান যেন তাদের ভুল ধারণা ভাঙে।

ব্রিটিনের মোট জনসংখ্যার ৫ ভাগ মুসলিম। তবুও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলাম বিদ্বেষ বেড়েছে এবং মুসলিমদের উপর নানা হামলার ঘটনা ঘটছে। সরকার বলছে, বিগত পাঁচ বছর দেশটিতে মুসলিম বিদ্বেষ ক্রমবর্ধমান।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

পূর্ববর্তি সংবাদমাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু, পালিয়ে গেলেন অভিনেতা
পরবর্তি সংবাদইসলামবিরোধী বই লিখতে গিয়ে মুসলিম হলেন ডাচ এমপি