ইসলাম টাইমস ডেস্ক: আজ বুধবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এক কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে তাদের এই কালো ব্যাজ ধারণ করে মানব বন্ধন।
জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল সমূহের নেতাকর্মী সমর্থকদেরকেও এতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি আসন।
















