ইসলাম টাইমস ডেস্ক : র্যাব-৫ জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে। গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে জয়পুরহাট শহরের বৈরাগী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর এলাকার ধ্রুব দাস(১৬), একই এলাকার আরমান অভি(১৭), অর্ণব খন্দকার(১৭) ও দ্বীপ দাস(১৬)।আটককৃতরা জয়পুরহাটের বিভিন্ন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে র্যাব-৫ এর কর্মকর্তারা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো: আজমল হোসেন জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের এই চার সদস্য এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করার লোভ দেখিয়ে নকল প্রশ্নপত্র বানিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে যাচ্ছিল
















