আদালতের রায় পেলে জামায়াত নিষিদ্ধ হবে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় পেলে জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী।

মামলা থাকায় জামায়াতকে এখনই নিষিদ্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মামলা নিষ্পত্তি হওয়ার পর জামায়াত নিষিদ্ধ হবে।

তিনি বলেন, মামলা থাকায় জামায়াতকে এখনই নিষিদ্ধ করা যাচ্ছে না। জামায়াত নিষিদ্ধের বিষয়ে মামলা রয়েছে। আদালতের রায় পেলে সিদ্ধান্ত নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমা ইস্যুতে বৈঠক: কথিত ইজতেমা বন্ধের আশ্বাস ডিসির
পরবর্তি সংবাদকাতার হিফজ প্রতিযোগিতা: অংশ নিচ্ছে বাংলাদেশসহ অর্ধশত দেশ