নিজস্ব প্রতিবেদক : সীমান্ত জেলা পঞ্চগড়ে ‘আহমদিয়া মুসলিম জামাত’ নামধারী অমুসলিম কাদিয়ানি সম্প্রদায়ের ইজতেমা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
আজ বুধবার প্রতিবাদরত স্থানীয় ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলিম জনতা, পৌর মেয়র ও সদর থানার পুলিশ কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে ডিসি এই আশ্বাস প্রদান করেন। স্থানীয় আলেম ও দাঈ মাওলানা আবু তাহমিদাহ ইসলাম টাইমসকে এ কথা জানান।
তিনি বলেন, স্থানীয় পৌরসভার মেয়র আলহাজ তৌহিদুল ইসলাম প্রশাসনকে জানিয়েছেন, পঞ্চগড়ে এর আগে রাজারবাগীরা একটা জমায়েত করার চেষ্টা চালিয়েছিল। ওলামায়ে কেরাম ও স্থানীয় মানুষ তাদের নিষেধ করেছিল। সেটা বন্ধ না হওয়ায় পরে সংর্ঘষ হয়েছে। আমার মতামত হলো, এ ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য স্থানীয় ওলামায়ে কেরাম ও মুসুল্লীদের দাবি অনুযায়ী সব ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমার অনুমতি না দেওয়া হোক।
আবু তাহমিদা জানান, বৈঠকে সদর থানার পুলিশ কর্মকর্তাও ডিসিকে একই কথা জানান। তিনিও বলেন, সব ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য কাদিয়ানিদের ইজতেমা পঞ্চগড়ে বন্ধ করা হোক।
আবু তাহমিদা আরও জানান, ওলামায়ে কেরাম, পৌরসভার মেয়র ও পুলিশ কর্মকর্তাদের রিপোর্ট ও মতামত শুনে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন আমাদের আশ্বাস দিয়েছেন পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা হবে না। তিনি আমাদের আগামী কাল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় আবার বৈঠকের সময় দিয়েছেন। তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এ সময় প্রশাসনের সঙ্গে বৈঠকে আরও ছিলেন কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ মুফতি আনম আবদুল করীম, আলহাজ মাওলানা আবদুল হান্নান, মাওলানা মাহমুদুল আলম প্রমুখ।
আরও পড়ুন : পঞ্চগড়ে ইজতেমার নামে কী করতে চাচ্ছে কাদিয়ানিরা?
উল্লেখ্য, পঞ্চগড়ে কাদিয়ানি জামাত আগামী ২২-২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় ইজতেমা’ করার ঘোষণা দিয়েছে এবং ইজতেমা সফল করতে নানা ধরনের প্রতারণামূলক কর্মসূচি হাতে নিয়েছে। যাতে সাধারণ মুসলমানের বিভ্রান্ত হচ্ছে বলে দাবি স্থানীয় সচেতন মহলের। এতে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। তারা মুসলিম নামধারী অমুসলিম সম্প্রদায়ের ইজতেমাসহ সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
















