কাতার হিফজ প্রতিযোগিতা: অংশ নিচ্ছে বাংলাদেশসহ অর্ধশত দেশ

ইসলাম টাইমস ডেস্ক : কাতার তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ আরব অনারব মিলিয়ে ৫০টি দেশ। এতে মোট প্রতিযোগীর সংখ্যা ১ হাজার ৭০০। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশী হাফেজও রয়েছেন।

‘সুললিত কণ্ঠে সজ্জিত কর আল-কোরআন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে চলতি বছর পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। ২৬ দিনব্যাপী এ অনুষ্ঠান তৃতীয় বারের মতো আয়োজন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।

আয়োজন কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আস-সাইয়েদ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এ বছর সবমিলিয়ে ১ হাজার ৭০০ হাফেজে কোরআন প্রতিযোগী ৫০ টি দেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। যার মধ্যে ১৬ টি আরবদেশ এবং অনারব দেশ ৩৪ টি।

পহেলা রমজান থেকে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতানুষ্ঠান ধারাবাহিকভাবে কাতার-টিভি সরাসরি সম্প্রচার করবে।

এবং ২৬ রমজান ৫ জন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে কাতার তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০১৯।

পূর্ববর্তি সংবাদআদালতের রায় পেলে জামায়াত নিষিদ্ধ হবে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদদাড়ি লম্বা করার শরয়ী বিধান কী?