সব হত্যাই সীমান্ত হত্যাকাণ্ড নয়: বিজিবি মহাপরিচালক

ইসলাম টাইমস ডেস্ক: অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে ভারতীয় সীমান্তের ১০ থেকে ২০ কিলোমিটার ভেতরে। এগুলো সীমান্ত হত্যাকাণ্ড নয়। নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের ভেতরে ১৫০ গজ ও ভারতের ভেতরে ১৫০ গজের মধ্যে হত্যার ঘটনা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তিনি বলেন, ‘কোনও হত্যাই গ্রহণযোগ্য নয়। প্রতিটি জীবন মূল্যবান। আমরা বিজিবির পক্ষ থেকে প্রতিটি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি।’

আজ রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ‘সীমান্ত ডাটা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সীমান্তে মাত্র একজন মারা গেছে জানিয়ে তিনি বলেন, সেটা বেড়ে এখন আটজনে দাঁড়িয়েছে। সিলেট সীমান্তে খাসিয়ারা রয়েছে। বাংলাদেশিরা যখন অবৈধভাবে ঢুকছে তখন শুধু ভারতীয় সীমান্তরক্ষীরাই নয়, খাসিয়ারাও তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করছে।

উদ্বোধন করা সীমান্ত ডাটা সেন্টারের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ২০১৬ সালে এ ডাটা সেন্টার স্থাপনের কাজ শুরু হয়। যা সম্প্রতি শেষ হয়েছে। নিজস্ব ডাটা সেন্টার বিজিবির আভিযানিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড আরো দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

পূর্ববর্তি সংবাদইজতেমা মাঠের কাজ শুরু হচ্ছে শিগগির, দ্বিধাদ্বন্দ্ব ভুলে ময়দানে শরিক হওয়ার আহ্বান মুরব্বিদের
পরবর্তি সংবাদবাদ মাগরিব শুরু হলো ইজতেমা মাঠের কাজ, কাল সকাল থেকে চলবে পুরো দমে