ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগদানের আহবান রিজভীর

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওবায়দুল কাদের যেভাবে বিএনপিকে উপদেশ দিচ্ছেন তাতে মনে হয় তিনি দলের উপদেষ্টা। তিনি চাইলে বিএনপিতে যোগ দিতে পারেন।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খামাখা আওয়ামী লীগে থেকে তার লাভ কী? বরং ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি, বিএনপির দরজা খোলা আছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে ইত্যাদি নানা কথার খই ফুটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন করে রিজভী বলেন, বিএনপি সংসদে না গেলেও প্রতিনিয়ত বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে সংসদে বিষোদ্‌গার করছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে কারাগারে ঢুকিয়ে নির্বাচনী ময়দান শূন্য করার পর বিজয় তো প্রত্যাশিত হবেই।

এসময় শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বাংলাদেশ মিলনায়তনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারা দেশে বিএনপির বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণ দেন রিজভী।

এছাড়া ৯ ফেব্রুয়ারি একই দাবিতে ঢাকা মহানগর বাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

পূর্ববর্তি সংবাদনয়াদিল্লিতে আজ মোদির সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পরবর্তি সংবাদদেশের ৫৫ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই