রাজবাড়ীতে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক : এবার স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে রাজবাড়ীর গোয়ালন্দে ২ সন্তানের জনক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম ফিরোজ শেখ। তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

গতকাল বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রীর পরকীয়া প্রেমিক আব্দুর রব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, নিজের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত শুক্রবার বিকেলে ফিরোজ শেখ কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

কিছুদিন আগে পার্শ্ববর্তী গ্রামের ইজিবাইক চালক আব্দুর রব শেখের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ফিরোজ শেখের স্ত্রী তাসলিমা। এরপর তারা পালিয়ে অন্যত্র চলেও যায়। কিন্তু সপ্তাহখানেক পর স্থানীয়দের চাপে আব্দুর রব তাসলিমাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিতে বাধ্য হয়। এরপরও তাসলিমা ও আব্দুর রব যথারীতি পরকীয়া সম্পর্ক চালিয়ে যায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ফিরোজ শেখের মৃত্যুর আগেই মৌখিক অভিযোগের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আব্দুর রব শেখকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গত শনিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদদেশের ৫৫ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই
পরবর্তি সংবাদহাজার কোটি টাকার দুর্নীতি রেখে শিক্ষকদের নিয়ে ব্যস্ত দুদক : হাইকোর্ট