ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌত্বের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতেও সশস্ত্র অবদান রাখছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জাতির প্রয়োজনে সাংবিধানিক ধারাবাহিকতা ও উন্নয়ন অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীকে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
এ বছর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্সে সেনাবাহিনীর ১১৮ জন, নৌবাহিনীর ২৯ জন, বিমান বাহিনীর ২৩ জন এবং যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ১৯ দেশের ৪৫ জন কর্মকর্তা কোর্স সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী প্রধানদের পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















