সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্রিজ ভেঙ্গে ট্রাক পানিতে, ২ হেলপার নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে রড বোঝাই ৪০ টন ওজনের একটি ট্রাক বেইলি ব্রিজে উঠামাত্রই ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকের ২ জন হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হয়েছে আরও ৫ জন। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃৃহস্পতিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ৪০ টন রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও জেলা শহরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছে। এই ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে কোনো যানবাহন ৫ টনের অধিক মালামালা বহনে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা না মানার কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় খেলার সময় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু 
পরবর্তি সংবাদভেজাল ওষুধে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় ২৬ বছর পর রায়, ১ বছরের কারাদণ্ড