ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী শঙ্কামুক্ত। বারডেম হাসপাতাল থেকে আজ বিকেলে তিনি রিলিজ পেয়েছেন।
আল্লামা বাবুনগরীর একান্ত সচিব মাওলানা এনামুল হাসান ফারুকী ইসলাম টাইমসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ! হজরতের অবস্থা মোটামুটি ভালোর দিকে। ডাক্তারগণ তার স্বাস্থ্যের বিষয়ে আশ্বস্ত হওয়ায় আজ বিকাল ৩টায় রিলিজ দিয়েছেন। হযরত এখন ঢাকায় আছেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ে অপারেশন হয়। পরে ২৯ জানুয়ারি তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি হার্ট, কিডনি, প্রেসার ও বহুমুত্রসহ নানাবিদ রোগে আক্রান্ত ছিলেন। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ।
















