বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ : সুষমা স্বরাজ

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

আজ শুক্রবার দিল্লিতে দুপুরে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠক চলাকালে এই মন্তব্য করেন তিনি। ভারতের বহিঃপ্রচার বিভাগের মুখপাত্র এক টুইট বার্তায় এই তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন।

সুষমা স্বরাজ বলেন, পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের দুই প্রতিবেশীর সম্পর্ক। এ সম্পর্ক অত্যন্ত ভালো। এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ন। এসময় একে আব্দুল মোমেনকে বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী হিসেবে স্বাগতও জানান সুষমা স্বরাজ।

অন্যদিকে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও বলেন, আমাদের দুই দেশের সত্যিকারের বন্ধন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে।

যৌথ পরামর্শ কমিশনের বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানান, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ উন্নয়নঅংশীদারিত্ব, পানি বিদ্যুৎ, জ্বলানিখাত, কনস্যুলার. এবং সাংস্কৃতির সহযোগিতার অগ্রগতি নিয়ে দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদমোহাম্মদপুরে দোকান দখলে বাধা দেওয়ায় ওয়ার্ড কমিশনারকে দেখে নেওয়ার হুমকি
পরবর্তি সংবাদসুবর্ণচরে জিপ উল্টে তিন সেনা সদস্য নিহত