শেষ হলো জামিয়া ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক : আজ শেষ হলো জামিয়া ইসলামিয়া পটিয়ার দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। জামিয়ার প্রিন্সিপাল আল্লামা আবদুল হালিম বোখারী দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

গতকাল ৭ ফেব্রুয়ারি বাদ ফজর জামিয়ার প্রধান মুফতি ও শায়খে সানী মুফতি আহমদুল্লাহ-এর বয়ানের মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হয়।

দুই দিনব্যাপী এই সম্মেলনের আট পর্বে সভাপতিত্ব করেন দেশ বরেণ্য আট আলেম।

সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের শায়খে সানি আল্লামা কামারুদ্দিন এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন বেঙ্গলুরের মাসিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা শোয়াইবুল্লাহ।

আল্লামা কামারুদ্দিন তার আলোচনায় বলেন, ‘আল্লাহ তায়ালার অনুগ্রহ যে তিনি পৃথিবীতে হেদায়েতের বার্তা দিয়ে নবী প্রেরণের ধারা সৃষ্টি করেছিলেন –তার সূচনা হয়েছিলো ভারতীয় উপমহাদেশ থেকে এবং এই উপমহাদেশেই নবী শিস আ.-এর কবর রয়েছে। সুতরাং আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা আদায় করা আমাদের দায়িত্ব। বিশেষত উলামায়ে কেরামের দায়িত্ব হলো হেদায়েতের আলো যেন নিভে না যায় সে চেষ্টা করা।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তার দ্বীনকে এবং দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করবেন। আমরা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন।’

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করেন।

পূর্ববর্তি সংবাদভিসা জটিলতার কাটিয়ে আবারও হজ্জ-উমরার সুযোগ পাচ্ছে ৩০ লাখ ফিলিস্তিনি
পরবর্তি সংবাদচাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার