এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন ।

সকাল ১০টার পর সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন প্রকল্প সম্পর্কেও খোঁজখবর নেবেন। সেই সঙ্গে জরুরি প্রকল্পগুলো দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দেবেন।

এর আগে আরো বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জন প্রশাসন মন্ত্রণালয়।

পূর্ববর্তি সংবাদশুকরের হিংস্র আক্রমণে প্রাণ গেল রাশিয়ার এক নারীর
পরবর্তি সংবাদট্রেন দুর্ঘটনায় এয়ারপোর্ট স্টেশনে হাফেয হাসানের ইনতেকাল