খুলনায় মাদকবিরোধী অভিযান, ২৪ ঘন্টায় গ্রেফতার ৭৫

ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল পর্যন্ত খুলনা জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানা এলাকা থেকে বিভিন্ন অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মাদকবিক্রেতাসহ মোট ৪৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়।

আটকদের কাছ থেকে ৭৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এবং মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১৩ জন মাদক বিক্রেতাসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও দুই লিটার দেশি মদ জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তান যুদ্ধে তালেবানরাই বিজয়ী হয়েছে, সাবেক মার্কিন কমান্ডার
পরবর্তি সংবাদশুকরের হিংস্র আক্রমণে প্রাণ গেল রাশিয়ার এক নারীর