মুহাম্মাদ শোয়াইব।।
চীনের মুসলমানদের ওপর একদিকে চলছে নির্মম নিপীড়ন ও নির্যাতন, অন্যদিকে চলছে কোরআন প্রদর্শনের আয়োজন!
যখন মুসলমানদের ওপর নিপীড়নমূলক নজরদারির তথ্যপ্রমাণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং চীনা সরকারের তীব্র সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে, ঠিক তখনই চীনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাংহাই কর্তৃপক্ষ পবিত্র কুরআনের প্রাচীনতম লিখিত সংস্করণ প্রদর্শনীর আয়োজন করেছে।
সিনহুয়া প্রদেশের পর্যটন ও সংস্কৃতি প্রদর্শনীর অংশ হিসাবেই তা করা হচ্ছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রদর্শনীটি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দীর্ঘদিন চীনে সংরক্ষিত থাকার পর এই প্রথমবারের মতো পবিত্র কুরআনের প্রাচীন ও মূল্যবান সংস্করণটি জনসমক্ষে উপস্থাপিত হচ্ছে বলে তারা জানিয়েছেন।
৮৬৭ পৃষ্ঠার কোরআন সিনহুয়া প্রদেশের জিহতিসি মসজিদের সংরক্ষিত আছে। এগারশ থেকে তেরশ বছর আগের এই কোরআন শরিফটি চীনের আর্কাইভ বিশেষজ্ঞদের কাছে সংরক্ষিত ছিল। কাচের তৈরি একটি আলমারিতে চীনের মূল্যবান বইয়ের সঙ্গে এটিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
সূত্র: আল বাওয়াবা নিউজ
















